বাংলাদেশ

বজ্রপাতে ছয় জেলায় একদিনে প্রাণ গেল ১২ জনের

হাওরে ধান কাটতেই ঝরে গেল অধিকাংশ প্রাণ

  • 12:32 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় একদিনেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় একদিনেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার দুপুরের দিকে ছয় জেলায় ছড়িয়ে থাকা এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে, যেখানে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়েছেন বেশিরভাগ মানুষ।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের চারটি উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, ধর্মপাশার টগার হাওর, দিরাইয়ের কালিয়াগোটা হাওর এবং তাহিরপুর উপজেলায় পৃথক ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশার বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান, একই উপজেলার সরস্বতিপুর গ্রামের রহমত উল্লাহ (২৩), দিরাই উপজেলার কৃষক লিটন মিয়া এবং তাহিরপুরের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)। এসব ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

ময়মনসিংহে গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার ধাইরগাঁও গ্রামের মমতাজ আলী খান (৫৮)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উজ্জ্বল ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে মমতাজ আলী জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বড় হযরতপুর এলাকার সখিপুর গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত সাত থেকে আটজন। নিহতরা হলেন রামেশ্বরপাড়া গ্রামের মিলন মিয়া (৩৫) এবং সখিপুর গ্রামের আবু তালেব (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুকুরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতরদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণার আটপাড়া উপজেলার হাতিয়া গ্রামের মেষি হাওড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন আলতু মিয়া (৬৫)। একইভাবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন হেলাল মিয়া (৩৮)। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন সুনাম উদ্দিন (৬০)।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টিতে খোলা মাঠ ও হাওরে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে, তাই আবহাওয়ার সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au