বিশ্ব

হরমুজ প্রণালিতে ভারতের দুই জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

  • 1:27 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
হরমুজ প্রণালিতে ভারতের দুই জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- হরমুজ প্রণালীতে ভারতের দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে। এই ঘটনার পর কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

ঘটনাটি ঘটে ইরাক থেকে তেল নিয়ে ভারতমুখী যাত্রায় থাকা দুটি জাহাজ, ‘জাগ অর্ণব’ এবং ‘সামনার হেরাল্ড’-কে ঘিরে। জানা গেছে, জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল ছিল। উত্তর ওমান উপকূলের কাছে পৌঁছানোর সময় হঠাৎ করেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

হামলার পরপরই জাহাজ দুটি নিরাপত্তাজনিত কারণে অবস্থান পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘জাগ অর্ণব’ নামের জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ‘সামনার হেরাল্ড’ তুলনামূলকভাবে অক্ষত রয়েছে। ঘটনার সময় জাহাজ দুটি আতঙ্কে দ্রুত নিরাপদ এলাকায় সরে যায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে তেহরানের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করা হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সমুদ্রপথে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই হরমুজ প্রণালীতে ভারতীয় কোনো বাণিজ্যিক জাহাজ নেই বলে জানা গেছে। তবে ভারতীয় নৌবাহিনীর অন্তত দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার ওমান উপসাগরে অবস্থান করছে বলে সূত্র জানিয়েছে।

এই ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীতে এমন ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au