সর্বশেষ

বরুণ ধাওয়ানের সঙ্গে আবারও আইটেম গানে কৃতি শ্যানন

  • 3:18 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বলিউডে আবারও আইটেম গানে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। এর আগে মিমি সিনেমার ‘পরম সুন্দরী’ গানের মাধ্যমে প্রথমবার আইটেম গানে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনায় কৃতি, কারণ তিনি ফের আইটেম গানে নাচতে যাচ্ছেন বরুণ ধাওয়ান-এর সঙ্গে।

জানা গেছে, আসন্ন সিনেমা হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়-এ একটি বিশেষ আইটেম গানে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে অর্থাৎ শেষাংশে এই গানের উপস্থিতি থাকবে, যেখানে জমকালো পারফরম্যান্সে দর্শকদের চমকে দেবেন কৃতি ও বরুণ।

এর আগে ভেড়িয়া সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন কৃতি শ্যানন ও বরুণ ধাওয়ান। তাদের অনস্ক্রিন রসায়ন বরাবরই জনপ্রিয়, যা নতুন এই গানের মাধ্যমে আবারও ফিরে আসছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

এই সিনেমায় আরও অভিনয় করছেন মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ডেভিড ধাওয়ান, যিনি রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র নির্মাণে বিশেষভাবে পরিচিত।

নির্মাতাদের আশা, পুরোনো বলিউডি রোমান্সের আবহ ফিরিয়ে আনতে সক্ষম হবে এই ছবি। আগামী ২২ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, আর তার আগেই কৃতি-বরুণের এই আইটেম গান ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au