খেলা

দেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বোলার তাসকিন আহমেদ

  • 8:39 pm - March 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

কিছুদিন আগেই বিসিবির পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড় এখন এই স্পিড স্টার। আনন্দটার রেশ এখনও নিশ্চয়ই আছে। তবে ওই আনন্দের মাঝেই আজ বিব্রতকর এক রেকর্ডকে সঙ্গী করেছেন তাসকিন। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে নেমে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তাসকিন। ৩ উইকেট পেলেও আলোচনায় তার ব্যয়বহুল বোলিং নিয়ে। যেখানে তার ইকোনমি রেট ছিল ১০.৭০। বোলিং স্পেলে ১৫ চার ও ৫ ছক্কা হজম করেছেন। ৬০ বলের মধ্যে ছিল ২৬ ডট বলও।

বাংলাদেশের মাটিতে এটিই স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিং। এছাড়া বাংলাদেশের যেকোনো ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড এখন তাসকিনের।

এছাড়া বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন ইকবাল হোসেন। প্রিমিয়ার লিগের গত আসরে ফতুল্লায় পেসার ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ১০৪ রান দিয়েছিলেন। সেটাই ছিল দেশের মাটিতে সর্বোচ্চ ব্যয়বহুল বোলিং। এবার তাসকিন ছাড়িয়ে গেলেন সবকিছুকে।

তাসকিনের রান বিলিয়ে আসার ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেন তিনি। তার সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au