খেলা

ফাহমিদুলকে স্কোয়াডে না রাখায় হতাশ লাল-সবুজের প্রতিনিধিরা

  • 8:50 pm - March 18, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

একদিনের ব্যবধানেই যেন দেশের ফুটবলের নজরটা সরে গেল পুরোপুরি। গতকাল যেখানে সবকিছুর নিউক্লিয়াস হয়ে ছিলেন হামজা চৌধুরী, আজ সেখানে চলে এলেন ফাহমিদুল ইসলাম। ইতালির ৪র্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ ফুটবলারকে ডাকা হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের সৌদি ক্যাম্পে। সেখানেই হাসিখুশি অবস্থায় তাকে দেখা গিয়েছিল বেশ কয়েকবার।

তবে ফাহমিদুলকে নিয়ে বিস্ময়ের শুরু সকাল থেকে। সৌদিতে ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরে আসা খেলোয়াড়দের মাঝে ছিলেন না ইতালি থেকে উড়ে আসা এই তরুণ। জানা যায়, তায়েফ থেকেই সরাসরি ইতালি ফিরে গিয়েছেন ১৮ বছরের ফাহমিদুল। এত দিন ফাহমিদুলের স্তুতি গেয়ে এক সপ্তাহ অনুশীলন করিয়ে এখনই তাকে জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে হয়নি ক্যাবরেরার।

বিজ্ঞাপন

এদিকে ফাহমিদুলের এমন বাদ পড়ায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক এবং একসময়ের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। নিজের ফেসবুক স্ট্যাটাসে হতাশা লুকাতে পারেননি সাবেক এই গোলরক্ষক।

বিপ্লব তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’

ফাহমিদুল ইসলাম কেন স্কোয়াডে নেই সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au