বাংলাদেশ

গোলটেবিল বৈঠক

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

  • 1:55 pm - April 22, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়নি; বরং ‘সিলেকশন’ বা বাছাইয়ের মাধ্যমে কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার: সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এ আলোচনায় সঞ্চালনা করেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার।

আলোচনায় সারা হোসেন বলেন, ঐকমত্য কমিশনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফল হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা নয়। তিনি বলেন, “যে প্রক্রিয়ায় এই কমিশন গঠন করা হয়েছে, সেখানে জনগণের অংশগ্রহণ ছিল না। কয়েকজনকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণতন্ত্র সেখানে কোথায় ছিল? কে বাইরে থেকে এসে কথা বলার সুযোগ পেয়েছে? কেউ না।”

তিনি আরও বলেন, কমিশনের গঠনেও বৈচিত্র্যের ঘাটতি ছিল। তাঁর মতে, ঐকমত্য কমিশনে একজন নারী সদস্যও অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে বিচারব্যবস্থা সংস্কার কমিশনেও কোনো নারী আইনজীবী বা বিচারপতিকে যুক্ত করা হয়নি, যা একটি বড় ধরনের সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন তিনি।

গণভোট প্রসঙ্গেও প্রশ্ন তোলেন এই আইনজীবী। তিনি বলেন, গণভোটের তৃতীয় প্রশ্নসহ অনেক বিষয় সম্পর্কে সাধারণ মানুষের পরিষ্কার ধারণা ছিল না। উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “কয়জন বলতে পারবেন ৩০টি প্রস্তাব কী ছিল? মানুষ কী বিষয়ে ভোট দিয়েছে, সেটাই যদি পরিষ্কার না থাকে, তাহলে সেই ভোটের মূল্য কতটুকু?”

বিচারব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনার সময় অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ পুনর্বহালের পক্ষে মত দেন সারা হোসেন। তাঁর মতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এসব আইনের গুরুত্ব রয়েছে।

এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা-কে দেশত্যাগে বাধ্য করার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, এত বছর পেরিয়ে গেলেও এই ঘটনার সুষ্ঠু তদন্ত বা জবাবদিহি নিশ্চিত হয়নি। একইভাবে সাম্প্রতিক সময়েও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আপিল বিভাগের বিচারকদের পদত্যাগের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, এতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে।

সারা হোসেন আরও অভিযোগ করেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-কে ‘মিথ্যাভাবে’ একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁর বক্তব্য, এতদিনেও এ মামলায় কোনো চার্জশিট দাখিল হয়নি, তবুও অভিযোগ তুলে ধরা হচ্ছে, যা বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, “এই ধরনের বিষয়ে নাগরিক সমাজ, আইনজীবী সংগঠন কিংবা বার কাউন্সিলের দৃশ্যমান প্রতিক্রিয়া নেই। সবাই নীরব রয়েছে, যা প্রশ্নের জন্ম দেয়।”

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। এছাড়া আলোচনায় অংশ নেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আইনজীবী ইমরান সিদ্দিকী এবং ফাহিম মাশরুরসহ অন্যান্যরা। আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au