অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পারমাণবিক সাবমেরিন ঘাঁটি চালু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, প্রস্তুতি প্রায় শেষ: মার্কিন নৌবাহিনী

  • 3:44 pm - April 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের শীর্ষ এক নৌ কর্মকর্তা বলেছেন, অস্ট্রেলিয়ায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্র চাইলে “আগামীকালই” শুরু করতে পারে। তার মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় এই সক্ষমতা গড়ে তোলা “অত্যন্ত জরুরি”।

বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের একটি কমিটির সামনে বক্তব্য দিতে গিয়ে অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো জানান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হিমাস স্টার্লিং নৌঘাঁটিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন রোটেশনাল ব্যবস্থার জন্য প্রস্তুত করার কাজ দ্রুত এগোচ্ছে। এই পরিকল্পনা আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ভারত মহাসাগরে একটি রোটেশনাল ঘাঁটি থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “হিমাস স্টার্লিং আগামী এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই পার্থে আসা রোটেশনাল বাহিনীর জন্য প্রস্তুত থাকবে।”

তিনি আরও দাবি করেন, ঘাটির অবকাঠামো, জেটি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সহায়ক সুবিধা এবং নিরাপত্তা কাঠামো মিলিয়ে যুক্তরাষ্ট্র চাইলে “আজ থেকেই প্রস্তুত অবস্থায় থাকা সাবমেরিন ইউনিট অস্ট্রেলিয়া থেকে পরিচালনা শুরু করা সম্ভব”।

অ্যাডমিরাল পাপারো বলেন, অস্ট্রেলিয়ার সাবমেরিন কর্মীরা প্রশিক্ষণ ও পরিচালন দক্ষতায় ভালো অগ্রগতি করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমেও তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তার মতে, সাবমেরিন সরবরাহ ও প্রশিক্ষণ সংক্রান্ত পুরো পরিকল্পনা নির্ধারিত পথে এগোচ্ছে।

এই প্রকল্পটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ নিরাপত্তা উদ্যোগ অকাস-এর অংশ। এর লক্ষ্য হলো আগামী দশকের শুরুতে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সক্ষমতা দেওয়া।

এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হিমাস স্টার্লিং ঘাঁটিকে আধুনিকায়ন করছে। ভবিষ্যতে এই ঘাঁটি থেকে সাবমেরিন রোটেশনাল ফোর্স পরিচালিত হবে, যা অঞ্চলটিতে পশ্চিমা সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au