বিশ্ব

ইতিহাসে সবচেয়ে বড় অর্থ চুরির কবলে শ্রীলঙ্কা

  • 9:27 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার উধাও , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল- শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সরকারি একটি প্রতিষ্ঠানে এ ধরনের অর্থ চুরির ঘটনা দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় বলে নিশ্চিত করেছে সরকার।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা বলেন, চুরি হওয়া অর্থটি ছিল অস্ট্রেলিয়া থেকে নেওয়া একটি দ্বিপাক্ষিক ঋণের কিস্তি পরিশোধের টাকা। নির্ধারিত সময়েও ওই অর্থ ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়নি-এ তথ্য জানানো হলে বিষয়টি সামনে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে প্রবেশ করে ইমেইলভিত্তিক পেমেন্ট নির্দেশনায় কারসাজির মাধ্যমে এই অর্থ সরিয়ে নেয়। তবে কীভাবে এই নিরাপত্তা ভেদ করা হয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

ঘটনার পর সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা চেয়ে বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে শ্রীলঙ্কা সরকার।

এ বিষয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো জানান, ভারতকে আরেকটি কিস্তি পরিশোধের সময় একই ধরনের হ্যাকিংয়ের চেষ্টা ধরা পড়ে। ব্যাংক হিসাবের তথ্যের অসঙ্গতি দেখে সন্দেহ তৈরি হলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

এদিকে কলম্বোতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ম্যাথিউ ডাকওর্থ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে ক্যানবেরা অবগত রয়েছে এবং তদন্তে শ্রীলঙ্কাকে সহায়তা করছে।

২০২২ সালে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেই এই সাইবার হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চুরি হওয়া অর্থ পুনরুদ্ধার এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কঠোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au