বিশ্ব

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

  • 11:22 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
যুদ্ধ পরিস্থিতির পর পুনরায় চালু তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল-  ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।

সংস্থাটির বরাতে জানানো হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল শনিবার থেকে এই বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল এবং ওমানের মাস্কাটের উদ্দেশে ফ্লাইট চলাচল শুরু হবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

এর আগেই একই দিন ইরানের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর ইরানের যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে দেশটির বিমান যোগাযোগ ব্যবস্থায়।

নতুন করে ফ্লাইট চালুর মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান চলাচল ফিরিয়ে আনার চেষ্টা করছে ইরান।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au