সর্বশেষ

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

  • 3:47 am - April 25, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
রাজিব আহমেদ রাজু । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার বিকেল ৫টায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পী, লেখক ও অ্যাক্টিভিস্টরা।

অনুষ্ঠানের শুরুতে আয়োজক ও বক্তারা বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধ, সাম্রাজ্যবাদ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিষয় তুলে ধরেন। তারা বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের ওপর যে মানবিক বিপর্যয় নেমে এসেছে, তা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে যে চাপ তৈরি হচ্ছে, সেটিও আলোচনায় উঠে আসে।

বক্তারা আরও বলেন, এই বাস্তবতায় শান্তির পক্ষে জনমত গড়ে তোলা এবং অন্যায্য প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া জরুরি। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সেই বার্তাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কনসার্টে অংশ নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড সহজিয়া। ব্যান্ডটির মুখপাত্র রাজু কালবেলা বলেন, বিশ্ব নাগরিক হিসেবে তারা কোথাও যুদ্ধ দেখতে চান না এবং শান্তির পক্ষে যেকোনো উদ্যোগে নিজেদের সম্পৃক্ত রাখতে চান। দেশের মাটিতে যুদ্ধবিরোধী এই আয়োজন হওয়ায় তারা এতে পারফর্ম করতে আগ্রহী হয়েছেন বলেও জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ, সূচি মারমাসহ আরও অনেকে। এছাড়া দা কমরেডস, বাংলা ফাইভ, মান্ডে ও সমগীতসহ বিভিন্ন ব্যান্ড ও সংগীতদলও পারফর্ম করে।

সন্ধ্যা পর্যন্ত চলা এই কনসার্টে দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। গান, বক্তব্য এবং প্রতিবাদের ভাষায় পুরো আয়োজনজুড়ে উঠে আসে একটি স্পষ্ট বার্তা—যুদ্ধ নয়, শান্তিই হোক বিশ্বের পথ।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au