নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…
মেলবোর্ন, ২৬ এপ্রিল- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি পেজের মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো প্রকার প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সিটি ইন্টেলিজেন্স বিভাগ ইতোমধ্যে ওই পেজসহ সংশ্লিষ্ট কার্যক্রম শনাক্ত করেছে এবং বিষয়টি নজরদারিতে রেখেছে। একই সঙ্গে প্রশ্নফাঁসের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আর্থিক প্রতারণার চেষ্টা ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলেও তারা আশ্বস্ত করেন। পাশাপাশি গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার আগে এ ধরনের গুজব ছড়িয়ে কিছু চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে চায়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au