বিশ্ব

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

  • 12:39 pm - November 05, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত মিলিয়ন ডলারের সেই বিনিয়োগও নির্বাচনী ফলাফলে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি। উল্টো বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তাঁর সমর্থিত প্রার্থীরা।

নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে প্রায় ৪৫৫ মিলিয়ন ডলার ব্যয় করেন মাস্ক। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল টেক্সাসের সিনেট নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রচারণায় একাই ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঢেলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে পরাজিত হন প্যাক্সটন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি নিজের বাসস্থান ও ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্রও টেক্সাসে স্থানান্তর করেছিলেন মাস্ক। ফলে রাজ্যটির নির্বাচনে তাঁর বিপুল অর্থায়ন বিশেষ আলোচনার জন্ম দিয়েছিল।

বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে ভোটারদের ধন্যবাদ জানান জেমস ট্যালারিকো। এ সময় তিনি বলেন, “আমরা এই রাজ্য ও দেশের প্রতিটি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার এবং এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার রক্ষকদের পরিষ্কার বার্তা দিয়েছি যে, ক্ষমতা কেবল জনগণের।”

নির্বাচনের ফল প্রকাশের পর কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন মাস্ক। পরে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, “মনে হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপকারী আমার স্পেশ লেজারগুলো এবার আর কাজ করেনি।”

মাস্কের এই পোস্টকে তাঁর নির্বাচনী অর্থায়ন ও রাজনৈতিক প্রভাব নিয়ে চলা আলোচনার প্রেক্ষাপটে আত্মব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী ফলাফল মার্কিন রাজনীতিতে ব্যক্তিগত সম্পদের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিপুল অর্থ ব্যয় করে রাজনৈতিক প্রচারণায় প্রভাব বিস্তারের চেষ্টা করা গেলেও শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণ করে, টেক্সাসের এই নির্বাচন সেই বাস্তবতাকে আবারও সামনে এনেছে।

সূত্র: এএফপি, বিবিসি

এই শাখার আরও খবর

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au