সর্বশেষ

ফক্স নিউজের প্রতিবেদন

ইসলামাবাদ সফর বাতিল উইটকফ-কুশনারের, শেষ মুহূর্তে সিদ্ধান্ত ট্রাম্পের

  • 4:13 am - April 26, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নির্ধারিত কূটনৈতিক সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার আর আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছে ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সরাসরি তাদের হোয়াইট হাউস প্রতিনিধিকে জানিয়েছেন, সফরের প্রস্তুতি প্রায় শেষ হলেও শেষ মুহূর্তে তিনি নিজেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। তার ভাষায়, “সব তাস এখন আমাদের হাতেই। তারা যখন চাইবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। শুধু বসে বসে কথা বলার জন্য এত দীর্ঘ ১৮ ঘণ্টার ফ্লাইট নেওয়ার প্রয়োজন নেই।”

ট্রাম্প আরও বলেন, তার প্রতিনিধিরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তিনি নির্দেশ দেন সফরটি বাতিল করতে। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে চাইছে বলেও বিশ্লেষকদের ধারণা।

এর আগে ধারণা করা হচ্ছিল, ইরান-সম্পর্কিত আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে। সেই প্রেক্ষাপটে উইটকফ ও কুশনারের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল।

তবে সফর বাতিলের এই সিদ্ধান্তে কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন সরাসরি আলোচনার বদলে দূর থেকে চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করছে, যা ভবিষ্যৎ সংলাপের গতিপথে প্রভাব ফেলতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au