সর্বশেষ

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

  • 8:19 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
পূজা চেরি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাবার আর্থিক লেনদেন বা ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

প্রতারণার অভিযোগে মিজানুর রহমানের দায়ের করা মামলায় পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে পূজা চেরি বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি নিজ প্রচেষ্টায় মিডিয়ায় কাজ করে আসছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় নিজেই বহন করছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তার বাবার কোনো ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউজের সঙ্গেও যুক্ত নন।

পারিবারিক এই পরিস্থিতিকে নিজের জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে উল্লেখ করে পূজা চেরি বলেন, এটি সম্পূর্ণ তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় এবং তিনি আশা করেন আইন তার নিজস্ব গতিতে চলবে ও সত্য উদঘাটিত হবে। তিনি আরও জানান, চলমান তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজ্ঞ আদালত।

এ ঘটনায় তাকে বা তার পেশাগত কাজকে অযথা জড়িয়ে না দেখার জন্য গণমাধ্যম ও দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে কঠিন এই সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au