বিশ্ব

ইরান যুদ্ধের সঙ্গে এই হামলার সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না:ট্রাম্প

  • 11:01 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার পর এটির সঙ্গে ইরান যুদ্ধের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এক সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রাথমিকভাবে তদন্তকারীরা ঘটনাটিকে ‘একক হামলাকারী’ বা লোন উলফের কাজ হিসেবে দেখছেন এবং তিনিও একই ধারণা পোষণ করছেন। তিনি বলেন, “আমার মনে হয় না এর সঙ্গে বড় কোনো নেটওয়ার্ক জড়িত, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

ইরান যুদ্ধের সঙ্গে এ হামলার কোনো সংযোগ আছে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। “খুব দ্রুতই আমরা আরও পরিষ্কার তথ্য জানতে পারব। বিশ্বের সেরা তদন্তকারী দল এই ঘটনা নিয়ে কাজ করছে,” বলেন তিনি।

এদিকে ইরান প্রসঙ্গে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, তা যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য জরুরি।

প্রেসিডেন্ট আরও বলেন, এমন সিদ্ধান্তের কারণে নিজেও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে, তবে তিনি এতে নিরুৎসাহিত নন। “আমি যা করছি, দেশের স্বার্থেই করছি এবং এতে আমি গর্বিত,” বলেন তিনি।

নিজের মানসিক অবস্থার বিষয়ে ট্রাম্প জানান, এই ঘটনা তাকে বিচলিত করেনি। বরং তিনি মনে করেন, এ ধরনের হামলা তার নীতিগত অবস্থান পরিবর্তন করতে পারবে না। “এই ঘটনা আমাকে ইরানের বিরুদ্ধে আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না,” বলেন তিনি।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au