বিশ্ব

মালিতে সশস্ত্র হামলায় প্রতিরক্ষামন্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত

  • 4:11 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:৮২ বার
মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- মালিতে একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠির সমন্বিত সশস্ত্র হামলার ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। একই ঘটনায় তার পরিবারের সদস্যসহ আরও কয়েকজন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে। এই হামলাকে দেশটির সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সরকারি মুখপাত্র ইসা ওসমানে কুলিবালি এক বিবৃতিতে জানান, শনিবার রাজধানী বামাকোর কাছাকাছি কাতি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে হামলা চালানো হয়। সেখানেই তিনি নিহত হন।

সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একই সময়ে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) মিলে দেশের বিভিন্ন সামরিক ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালায়।

হামলার লক্ষ্যবস্তু ছিল বামাকো, উত্তরাঞ্চলের গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারে শহরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে কাতিতে। এটি বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক শহর হিসেবে পরিচিত। সেখানেই প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় স্ত্রী এবং তার দুই নাতি-নাতনি নিহত হন। হামলার সময় পুরো এলাকা বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে।

একজন সামরিক বিশ্লেষকের মতে, কাতি অঞ্চল সাধারণত দেশের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর একটি হলেও সেখানে এই ধরনের হামলা নিরাপত্তা ব্যবস্থার বড় ব্যর্থতা নির্দেশ করে।

আল জাজিরার বিশ্লেষক নিকোলাস হাক বলেন, সাদিও কামারা সামরিক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ২০২০ ও ২০২১ সালের পরপর দুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক শাসন ব্যবস্থায় তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করছিলেন।

তিনি আরও বলেন, “তিনি ভবিষ্যতে মালি নেতৃত্বের সম্ভাব্য একজন শক্তিশালী নেতা হিসেবে বিবেচিত ছিলেন। তার মৃত্যু সামরিক বাহিনীর জন্য বড় ধরনের ধাক্কা।” হাক জানান, হামলার সময় অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তিনি জীবিত ও নিরাপদ আছেন।

বিশেষজ্ঞদের মতে, এই হামলা মালি জুড়ে চলমান নিরাপত্তা সংকটকে আরও গভীর করেছে। বিশ্লেষক বুলামা বুকার্তি বলেছেন, আগামী দিনে আরও অঞ্চল দখল ও পাল্টা সংঘর্ষের ঘটনা বাড়তে পারে।

তার মতে, আগে একে অপরের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন সরকারবিরোধী অবস্থানে একত্রিত হয়ে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই হামলার ঘটনায় আফ্রিকান ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থা, যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক ব্যুরো এবং ইউরোপীয় ইউনিয়ন কঠোর নিন্দা জানিয়েছে। তারা বেসামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে হামলার একদিন পরও কিদালসহ বিভিন্ন এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au