খেলা

মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার

  • 10:35 pm - March 19, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার

আইপিএল ২০২৪ আসরের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। ওই মৌসুমে তিনবার একই অপরাধের কারণে এ অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

যেহেতু ওই ম্যাচের পর মুম্বাইয়ের আর কোনো ম্যাচ ছিল না, তাই হার্দিকের শাস্তিও কার্যকর করার উপায় ছিল না। সেই শাস্তি নতুন মৌসুমে এসে পেতে যাচ্ছেন হার্দিক। অর্থাৎ ২০২৫ আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচে হার্দিকের নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেন, হার্দিক প্রথম ম্যাচ খেলতে পারবেন না। উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

হার্দিক জানান, আগের মৌসুমে স্নো ওভার রেটের শাস্তির বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না। তিনি বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত বছর যা ঘটেছে, সেটা খেলারই অংশ। আমরা শেষ ওভারটি প্রায় দেড় থেকে দুই মিনিট দেরিতে বল করেছি। তখন আমি এর শাস্তি সম্পর্কে জানতাম না। এটা দুর্ভাগ্যজনক, তবে নিয়ম তো নিয়মই। আমাকে প্রক্রিয়া মেনে চলতে হবে। আগামী মৌসুমে এই নিয়ম থাকুক বা না থাকুক, এটা উচ্চ কর্তৃপক্ষের বিষয়। তারা অবশ্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে।

হার্দিক আরও বলেন, ‘সূর্য (সূর্যকুমার) অবশ্যই ভারতের হয়ে টি-টোয়েন্টি নেতৃত্ব দিয়েছে। আমি না থাকলে এই ফরম্যাটে ওই আদর্শ নেতা।’

মুম্বাইয়ের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ২৩ মার্চ, প্রতিপক্ষ স্বাগতিক চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচে হার্দিকের সঙ্গে বেঞ্চে বসে থাকবেন জসপ্রিত বুমরাহও। গেল জানুয়ারি থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন তিনি। যে কারণে শুরুর দিকের আরও কয়েকটি ম্যাচ মিস করবেন বুমরাহ।

গেল মৌসুমে একই অপরাধ তৃতীয়বার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল হার্দিককে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন হার্দিক। মুম্বাইয়ের প্রথম হোম ম্যাচ ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au