বাংলাদেশ

পাঁচ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে

  • 9:44 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলার জামিনে আপিল বিভাগের আদেশ ৩ মে , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার এ দিন ধার্য করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বেঞ্চ।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।

পরবর্তী সময়ে গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ প্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

উল্লেখিত পাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলো হলো ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় দায়ের করা অপর মামলাটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর মধ্যে আরও দুটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সবশেষ পরিস্থিতিতে আইনি জটিলতায় থাকা এই মামলাগুলোর জামিন প্রশ্নে আপিল বিভাগের আসন্ন আদেশকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এই শাখার আরও খবর

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au