বাংলাদেশ

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি সিপিজে’র

  • 5:00 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি সিপিজে’র। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- বাংলাদেশে আটক থাকা চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটি বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে আনা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর প্রশ্ন তৈরি করছে।

সম্প্রতি বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসাদুজ্জামানকে পাঠানো এক চিঠিতে সিপিজে এই আহ্বান জানায়। চিঠিতে বলা হয়, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি নিশ্চিত করতে হবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই চার সাংবাদিককে ১৮ মাসেরও বেশি সময় ধরে হত্যা মামলায় আটক রাখা হয়েছে, যদিও এখনো তাদের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং আনুষ্ঠানিক অভিযোগপত্রও দাখিল করা হয়নি। প্রায় ৬০০ দিন ধরে চার্জশিট না দেওয়ার বিষয়টিকে আইনগত প্রক্রিয়ার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সিপিজে।

চিঠিতে আরও বলা হয়, এসব মামলা আগের সরকারের সময়ে করা হয় এবং এগুলো মূলত সাংবাদিকদের পেশাগত কাজ ও রাজনৈতিক পরিচয়ের ধারণার সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে। সিপিজে দাবি করেছে, বর্তমান সরকার যে গণমাধ্যম স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছে, এই ধরনের মামলা সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সংস্থাটি আটক সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর আটক হওয়ার কয়েক দিনের মধ্যেই সাংবাদিক শ্যামল দত্ত স্ট্রোক করেন, কিন্তু তার পরিবারকে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

অন্যদিকে, মোজাম্মেল হক বাবু ২০২৩ সালের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারের বড় ধরনের অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু কারাবন্দি অবস্থায় তিনি প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসা পাচ্ছেন না, যার ফলে জটিলতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফারজানা রুপাকে ২০২৪ সালের নভেম্বরে প্রায় দুই সপ্তাহ ‘কনডেম সেল’-এ রাখা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে, যা সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য ব্যবহৃত হয়।

সিপিজে চিঠিতে বলেছে, এই সাংবাদিকদের দ্রুত মুক্তি দিয়ে তাদের পরিবারে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি তাদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি আরও মনে করে, এসব মামলার সমাধান বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও গণমাধ্যম স্বাধীনতার বিষয়ে আন্তর্জাতিকভাবে একটি ইতিবাচক বার্তা দেবে।

একই সঙ্গে সিপিজে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে এবং চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানিয়েছে, যাতে গণমাধ্যম স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বিস্তৃত আলোচনা করা যায়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au