বিশ্ব

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেলো রাশিয়ান নৌযান

  • 8:48 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান , , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল নৌযান ‘নর্ড’। ঘটনাটি নতুন করে আন্তর্জাতিক নজর কাড়ছে।

১৪২ মিটার দীর্ঘ এই সুপারইয়টটি রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। যদিও আনুষ্ঠানিকভাবে তার নাম নৌযানটির মালিক হিসেবে তালিকাভুক্ত নয়, নথিপত্রে দেখা যায় ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ‘নর্ড’ শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যাত্রা শুরু করে এবং রোববার সকালে ওমানের রাজধানী মাসকাটের আল মুজ ঘাটে পৌঁছায়।

সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে বেসরকারি জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় এই নৌপথে যাতায়াত এখন অনেক সীমিত।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ও চলাচল বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে প্রণালিটি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা চলমান রয়েছে। একই সময়ে ইরান রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনায় যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au