বিশ্ব

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

  • 1:04 am - April 29, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই সিদ্ধান্ত জানায়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির কারণে তারা ওপেক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মতে, এই পদক্ষেপ তাদের জ্বালানি নীতি নির্ধারণে আরও বেশি স্বাধীনতা ও নমনীয়তা দেবে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ওপেক জোটের জন্য বড় ধাক্কা। এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা প্রধান সল কাভোনিক মন্তব্য করেন, এটি কার্যত “ওপেকের শেষ অধ্যায়ের শুরু” হিসেবে বিবেচিত হতে পারে।

তার মতে, সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে যাওয়ায় ওপেক তাদের উৎপাদন সক্ষমতার প্রায় ১৫ শতাংশ হারাবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ ও অনুগত সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত।

ওপেকের তথ্য অনুযায়ী, দেশটি বছরে প্রায় ২৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। অন্যদিকে জোটের সবচেয়ে বড় উৎপাদক সৌদি আরব উৎপাদন করে প্রায় ৯০ লাখ ব্যারেল তেল।

বিশ্লেষক সল কাভোনিক আরও সতর্ক করে বলেন, সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্তের ফলে ওপেকের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হতে পারে এবং ভবিষ্যতে আরও কিছু সদস্য দেশ একই পথে হাঁটতে পারে।

তিনি বলেন, “এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।”

উল্লেখ্য, ১৯৬৭ সালে ওপেকের সদস্য হয় সংযুক্ত আরব আমিরাত। ১৯৬০ সালে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা মিলে ওপেক গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল তেল উৎপাদন সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au