খেলা

পিএসএল ছেড়ে আইপিএলে যোগদানের কারণ জানালেন করবিন বশ

  • 4:39 am - March 20, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

ড্রাফট থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল করবিন বশকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পান। এরপর উইলিয়ামসের পরিবর্তে বশকে দলে নিয়েছে মুম্বাই। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বশকে আইনি নোটিশ পাঠিয়েছিল। এরই জবাবে বশ জানিয়েছেন, তিনি পিএসএলকে হেয় করতে চাননি, বরং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত হওয়া তার ক্যারিয়ারের জন্য বড় সিদ্ধান্ত।

প্রোটিয়া পেসার আরও ব্যাখ্যা করেছেন, মুম্বাই ইন্ডিয়ানস বিশ্বব্যাপী একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। তারা কেবল আইপিএল নয়, এসএ২০ লিগসহ আরও কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য ভবিষ্যতে আরও সুযোগের দুয়ার খুলে দেবে। উল্লেখ্য, এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন বশ।

আরও পড়ুন

বন্যার্তদের সাহায্যার্থে চ্যারিটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
লাল-সবুজের জার্সিতে প্রথমবার অনুশীলন করলেন হামজা চৌধুরী
‘দেশের মানুষই আমাদের হার দেখার জন্য বসে থাকে’
করবিন বশ নাম প্রত্যাহার করায় পেশোয়ার জালমি তার পরিবর্তে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে নিয়েছে। সর্বশেষ বিগ ব্যাশে শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের হয়ে খেলে নজর কেড়েছিলেন ওয়েন। ফাইনালে সিডনি থান্ডারের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। পিএসএলের ড্রাফটে নাম থাকলেও প্রথমে দল পাননি এই অজি ব্যাটার। তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে শেষমেশ ডাক পেয়ে যান ২৩ বছর বয়সী ক্রিকেটার।

পিএসএলের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল, রাওয়ালপিন্ডিতে। আসরে মোট ৩৪টি ম্যাচ হবে চারটি ভেন্যুতে রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। প্লে-অফ ম্যাচগুলো ১৩, ১৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে, আর ফাইনাল ম্যাচটি হবে ১৮ মে লাহোরে।

অন্যদিকে, আইপিএলের অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচটি ২২ মার্চ ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় দিন ২৩ মার্চ দুই সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au