বাংলাদেশ

বাংলাদেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

  • 4:55 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বন্যা। ফাইল ছবি

বন্যা। ফাইল ছবি মেলবোর্ন, ২৯ এপ্রিল- দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পাঁচটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ইতিমধ্যে এর মধ্যে দুই জেলায় বন্যা পরিস্থিতি শুরু হয়েছে, বাকি জেলাগুলোতেও পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, এসব এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন আরও ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা বন্যার ঝুঁকি বাড়াবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাতেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই বৃষ্টি একটানা না হলেও বিভিন্ন এলাকায় থেমে থেমে হতে পারে এবং আগামী ৪ মে পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো ভুগাই-কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু নদ ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে। কোনো কোনো জায়গায় পানি এক থেকে দেড় মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছোট আকারের নদীগুলোতে ভারী বৃষ্টির প্রভাব দ্রুত পড়ে, ফলে অল্প সময়েই পানি বিপজ্জনক স্তরে পৌঁছে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বৃষ্টি যদি কমে আসে তবে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আপাতত আগামী কয়েক দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কাই বেশি।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে সংঘর্ষ, বুথে বুথে ঘুরলেন মমতা ও শুভেন্দু

মেলবোর্ন, ২৯ এপ্রিল– ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা ও…

ইরানের নৌ–অবরোধ দীর্ঘায়িতের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে নতুন অস্থিরতা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন নৌ–অবরোধ আরও দীর্ঘায়িত হতে পারে, এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের…

জাতিসংঘে বড় পদের আশায় কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত খালিলুর রহমান

মেলবোর্ন,২৯ এপ্রিল- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। খুব শিগগিরই তাঁর চীন সফরের প্রস্তুতির খবরের মধ্যেই ঢাকায় গুঞ্জন ছড়িয়েছে, জাতিসংঘ…

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা 

মেলবোর্ন, ২৯ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগের রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় অত্যাচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের…

আরও পেছাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সময় 

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পিছিয়ে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই এটি চালুর…

৯ মাসেই ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে  সরকার

মেলবোর্ন, ২৩ এপ্রিল–     দৈনন্দিন খরচ, উন্নয়ন ব্যয় এবং বাজেট ঘাটতি সামাল দিতে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না থাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au