অস্ট্রেলিয়া

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

  • 2:15 am - April 30, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
‘সুপার এল নিনো’ ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী এমনকি “সুপার” এল নিনো, যা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি আরও বাড়াতে পারে।

আবহাওয়া সংস্থা ওয়েদারজোন জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের নিচে অস্বাভাবিক উষ্ণ পানির বিশাল স্তর তৈরি হয়েছে, যা এল নিনো গঠনের প্রধান ইঙ্গিত।

এদিকে ব্যুরো অব মেটিওরোলজি-ও সতর্ক করে বলেছে, এই বিরল আবহাওয়া প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে দ্রুত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রভাব ফেলতে পারে।

বর্তমানে এল নিনো-সাউদার্ন অসিলেশন অবস্থা নিরপেক্ষ থাকলেও, বৈশ্বিক পূর্বাভাস মডেলগুলোতে এল নিনোর সম্ভাবনা জোরালোভাবে উঠে আসছে।

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের ৫০ থেকে ২৫০ মিটার নিচে গড়ে ওঠা অতিরিক্ত উষ্ণ পানির স্তর শিগগিরই উপরে উঠে এলে এল নিনোর সূচনা হতে পারে। কিছু অঞ্চলে এই তাপমাত্রার অস্বাভাবিকতা ৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল একমত যে, ২০২৬-২০২৭ মৌসুমে সম্ভাব্য এল নিনোটি অত্যন্ত শক্তিশালী হতে পারে, যা অস্ট্রেলিয়ার আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি তৈরি হলে খরা, তাপদাহ ও দাবানলের ঝুঁকি বাড়বে, ফলে শীত মৌসুমেও স্বস্তি মিলবে না দেশটির মানুষের জন্য।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au