বাংলাদেশ

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার:

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

  • 2:51 am - April 30, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষ হতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটন থেকে দেওয়া এক বার্তায় বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পুলিশ ইতোমধ্যে মরদেহ সংশ্লিষ্ট টেম্বার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামি-তে বাংলাদেশ কনস্যুলেট ও প্রবাসী কমিউনিটির সঙ্গে আলোচনা করে পরিবারের সম্মতিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ইসলামী রীতিনীতি অনুসরণ করে মরদেহের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই তা বাংলাদেশে পাঠানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহের অংশও উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au