‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
মেলবোর্ন, ৩০ এপ্রিল- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে কয়েকজন মিলে রিকশায় মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি।
ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের কয়েকজন নেতা ও শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেন। এ সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একটি দল পরিস্থিতিতে হস্তক্ষেপ করে।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
এরপর পরদিন রোববার পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সর্বশেষ হাইকোর্ট থেকে শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পান। আদালতের এই আদেশের ফলে মামলাটি নতুন মোড় নিয়েছে বলে আইনজীবীরা মনে করছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au