এপস্টেইনের সুইসাইড নোটে কী লেখা ছিল?
মেলবোর্ন, ৩ মে- যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থদাতা ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-এর কথিত ‘সুইসাইড নোট’ ঘিরে নতুন তথ্য সামনে এসেছে, যা তার মৃত্যুর রহস্যকে আবারও…
মেলবোর্ন, ৩ মে- দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ তার নতুন চলচ্চিত্র ‘পেদ্দি’ নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিনেমাটি আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বুচি বাবু সানা। ‘পেদ্দি’ মূলত একটি স্পোর্টস ড্রামা, যেখানে গ্রামীণ পরিবেশে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। খেলাধুলার সঙ্গে অ্যাকশন ও আবেগঘন ঘটনাপ্রবাহ মিলিয়ে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে।
চরিত্রের প্রয়োজনে রাম চরণ নিজের শারীরিক গঠনে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তাকে লম্বা চুল, ঘন দাড়ি ও শক্তিশালী শারীরিক গঠনে দেখা যাবে, যা গ্রামীণ চরিত্রটির সঙ্গে মানানসই বলে জানা গেছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু শর্মা।
সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। প্রযোজনা করছে ‘বৃদ্ধিম সিনেমাস’ ব্যানারে ভেঙ্কট সতীশ কিলারু।
৪ জুন মুক্তির ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রাম চরণের নতুন লুক এবং এ আর রহমানের সংগীত নিয়ে প্রত্যাশা বেশি দেখা যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au