বিশ্ব

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা কখন, কে এগিয়ে

  • 2:24 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:৩২৫ বার
ভারতের পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভার নির্বাচন শেষে এখন ফলাফলের অপেক্ষায় আছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে-  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আগামী ৪ মে, যেখানে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ঘোষণা করা হবে। একটি আসনে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ছয় কোটিরও বেশি ভোটার অংশ নেন। ভোট গণনা শুরু হবে সোমবার সকাল ৮টা থেকে, প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা করা হবে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় ফলাফল দ্রুত প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের মধ্যেই বেসরকারি ফল পাওয়া যেতে পারে।

এদিকে বুথ ফেরত জরিপে বেশিরভাগ সংস্থা ভারতীয় জনতা পার্টি-কে এগিয়ে রেখেছে এবং ধারণা করা হচ্ছে, তারা সরকার গঠন করতে পারে। তবে এই পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, এসব জরিপ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আবারও সরকার গঠন করবে।

নির্বাচনের ফলাফল ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে, আর আগামীকালের ফলই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au