বাংলাদেশ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন উচ্চপদস্থ ১২ সরকারি কর্মকর্তা

  • 4:13 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল, বাংলাদেশ

মেলবোর্ন, ৩ মে- সরকারি প্রশাসনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন। লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই আদেশে এক অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ ও মুহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়া তালিকায় আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম ও মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।

সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল এবং যাতায়াত সময় তাদের দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে। প্রশিক্ষণের পুরো ব্যয় বহন করবে পাকিস্তান সরকার, ফলে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না।

প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ বিনিময় নতুন মাত্রা যোগ করছে। ২০২৪ সালের নভেম্বরে দীর্ঘ বিরতির পর পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার ঘটনা এবং চলতি বছরের শুরুতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়াও দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দেয়।

শ্যামল সান্যাল, বাংলাদেশ

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au