বিশ্ব

দিল্লির অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় সম্পর্কে যা জানা গেল

  • 9:46 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:৩০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে-  ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বছরের শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোররাতের এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

দমকল ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে চারতলা ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক বাসিন্দা ঘরের ভেতরেই আটকা পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বাসিন্দা প্রাণ বাঁচাতে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে ছাদের দরজা বন্ধ থাকায় তারা নিচে নেমে আসতে বাধ্য হন। এর মধ্যেই আগুন উপরের তলাগুলো গ্রাস করে, ফলে বের হওয়ার আর কোনো পথ না পেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তারা।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে একাধিক দগ্ধ মরদেহ উদ্ধার করেন। কর্মকর্তারা জানান, বেশিরভাগ দেহই এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

নিহতদের মধ্যে রয়েছেন অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঁচল জৈন (৩৩) এবং তাদের দেড় বছরের সন্তান আকাশ জৈন। এছাড়া দ্বিতীয় তলা থেকে শিখা জৈন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ তলায় নিতিন জৈন, তার স্ত্রী শৈলী এবং তাদের ছেলে সাম্যকও নিহত হন।

ঘটনাস্থল থেকে প্রায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দমকল কর্মীরা মই ব্যবহার করে ব্যালকনি থেকে তাদের নামিয়ে আনেন। ভবনটির সামনের দিকের ফ্ল্যাটগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও পেছনের ফ্ল্যাটগুলোর বাসিন্দারা আটকা পড়ে যান।

স্থানীয়দের অভিযোগ, পেছনের ফ্ল্যাটের বাসিন্দারা আগুন লাগার সময় ঘুমিয়ে থাকায় দ্রুত বের হতে পারেননি। কেউ কেউ সতর্ক করার সুযোগ পেলেও তা যথাসময়ে করা হয়নি বলে দাবি তাদের।

আগুনের তীব্রতায় ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। দেয়াল, সিঁড়ি এবং ছাদের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু স্থানে ধোঁয়া বের হতে দেখা গেছে।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখছে দমকল ও পুলিশ। কর্মকর্তারা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই শাখার আরও খবর

সিএনএনসহ তিন গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ হারানো সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার সাময়িকভাবে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল…

অপ্রতিম হত্যাকাণ্ডের ইন্ধনদাতা কারা?

কুমিল্লায় আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, শুধু আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য…

সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারের একটি তথ্যভান্ডারে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত জুনে…

অন্যের ভূখণ্ড নয়, নিজেদের অর্থনীতি সামলান: পাকিস্তানকে ভারতের কটাক্ষ

জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানের বক্তব্যের জবাবে দেশটির অর্থনৈতিক সংকট ও কাশ্মীর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছে ভারত। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিষদে বক্তব্য দিতে গিয়ে ভারতীয়…

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আরও ১১ বোয়িং উড়োজাহাজ কিনছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণে চলতি বছর দ্বিতীয় দফায় বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর ফলে…

আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au