সর্বশেষ

সামাজিক

বৈষম্যে বিরক্ত মালাইকা

  • 1:46 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
মালাইকা

মেলবোর্ন, ৪ মে- দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মালাইকা ম্যাজিকে বুঁদ বলিউড। কখনো ‘ছঁইয়া ছঁইয়া’ তো কখনো আবার ‘মুন্নি’র তালে মালাইকার শরীরী হিল্লোল ঝড় তোলে দর্শক হৃদয়ে। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও মালাইকার অরোরার গ্ল্যামারের আগুনে তোলপাড় হয়ে যায় পুরুষ হৃদয়! মালাইকার ফিটনেস আর সৌন্দর্যে ক্লিন বোল্ড দর্শক। তিনি যে ইন্ডাস্ট্রির ট্রেন্ড মেকার তা বললেও অত্যুক্তি হবে না।

অনেক সময় সমালোচকদের কটাক্ষেরও শিকার হন, তবুও নিজ শর্তে জীবন কাটান তিনি। ৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে শারীরিকভাবে এত ফিট রাখেন, একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন মালাইকা। শরীর বেয়ে চুইয়ে পড়া গ্ল্যামার দেখে তো তরুণ প্রজন্ম জানতে চায় নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য। সম্প্রতি বিনোদনের একটি টক শোয়ে বয়সের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালাইকা।

তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমি বয়স নিয়ে ভাবতা।আবার আমার জীবনে এমন সময়ও এসেছে যেখন আমি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র ভাবিনি। শুধু নিজের কাজটা উপভোগ করি। যেটা করতে ভালো লাগে বা ভালোবাসি সেটাই করি। আমার মনে হয়, এখন আমি জীবনের সবচেয়ে সুখী অধ্যায় উদযাপন করছি। জীবনে এখনো অনেক কিছু করা বাকি আছে। অনেক কিছু করতে চাই, তাই এসব বিষয় এখন আর আমাকে বিশেষ প্রভাবিত করে না।

সাধারণ কোনো মহিলা হোক বা সেলিব্রিটি, মেয়েদের বয়সের সঙ্গে তাদের জীবনের গতিপথের তুলনা করা হয়।কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কখনই হয় না। সমাজের এই বৈষম্যের বিরোধিতা করেছেন মালাইকা। তার মতে,একজন মহিলাকে যেমন অকপটে তার বয়স নিয়ে প্রশ্ন করা হয়, পুরুষদেরও সেই প্রশ্ন অবশ্যই করা উচিত। মালাইকার ভাষ্য, ‘আমি মনে করি এই প্রশ্নগুলো সবসময় মহিলাদেরই করা হয়।খুব কমই কোনো পুরুষকে এভাবে জিজ্ঞেস করা হয়। একজন নারীকে খুব সহজেই বলা হয়, তোমার জীবনের সেরা সময়ে তুমি এমন ছিলে, এখন এই বয়সে এসে কেমন লাগছে? কখনো শুনিনি কোনো পুরুষকে এধরনের প্রশ্ন করা বয়স বা সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের ভাবনা।’

অভিনেত্রীর সংযোজন, ‘বাহ্যিক সৌন্দর্যই শেষ কথা নয়। হ্যাঁ,পৃথিবী সেটাই দেখে, কিন্তু এর সঙ্গে মানসিকও আবেগের দিকটাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সারা দিন কীভাবে কাটবে, আজ মন কী চাইছে এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু আয়নার দিকে তাকিয়ে ভাবি না যে, আমাকে দেখতে কেমন লাগছে। এমন কিছু করতে চাই যে, আমাকে, আমার পরিবারকে অনুপ্রাণিত করবে,গর্বিত করবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৪ মে-  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাইওজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ

মেলবোর্ন, ৪ মে- ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বলেছে, বাংলাদেশের নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ কৌশল এবং ভারতের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতার মধ্যে…

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৪ মে- দ্বিপাক্ষিক বিনিয়োগ ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন…

অস্ট্রেলিয়ায় ৫ বছরের শিশুকন্যা হত্যায় ৪৭ বছর বয়সী জেফারসন লুইস অভিযুক্ত

মেলবোর্ন, ৪ মে: অস্ট্রেলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। শিশুটির মরদেহ, যার নাম দেওয়া হয়েছিল কুমাঞ্জায়ি…

মমতার দুর্গে বিজেপির উত্থানের নেপথ্যে ৫ ‘ম’

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au