বিশ্ব

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

  • 2:35 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবি : এনডিটিভি

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে গণনা শুরু হয়, যা বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার সমান। ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে টানটান উত্তেজনা।

এই দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-তেও। আজকের গণনার মধ্য দিয়েই নির্ধারিত হবে কোন রাজ্যে কোন দল সরকার গঠন করবে।

পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। দীর্ঘদিন ধরে রাজ্যে শক্ত অবস্থান তৈরি করতে না পারা বিজেপির জন্য এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়, যেখানে প্রায় ৮৯ লাখ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ওঠে।

তামিলনাড়ুর ২৩৪টি আসনে শাসক ডিএমকে জোট, এআইএডিএমকে জোট এবং অভিনেতা বিজয়ের দল টিভিকে-র মধ্যে ত্রিমুখী লড়াই চলছে। কেরালার ১৪০টি আসনে বামফ্রন্ট বা এলডিএফ টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে, যদিও বিভিন্ন এক্সিট পোল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর পক্ষে ইঙ্গিত দিয়েছে।

আসামের ১২৬টি আসনে বিজেপি টানা তৃতীয়বার সরকার গঠনের প্রত্যাশা করছে। অন্যদিকে পুদুচেরির ৩০টি আসনে এন রঙ্গস্বামীর নেতৃত্বাধীন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে এগোচ্ছে।

ভোট গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খোলা হচ্ছে। গণনাকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্ট্রং রুমে রাখা ব্যালটগুলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও আলাদাভাবে নজরদারি রাখছে।

গণনাকেন্দ্রে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মোবাইল ব্যবহার করতে পারছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, দুপুরের মধ্যেই কোন দল এগিয়ে আছে তার প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তবে চূড়ান্ত ফল পেতে কিছু ক্ষেত্রে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au