সর্বশেষ

পশ্চিম বাংলার

নির্বাচনের আবহে সংবাদ এলো ‘প্রিয়তম’কে হারালেন দেব

  • 7:42 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
দেব

শ্যামল সান্যাল,ঢাকা
মেলবোর্ন, ৪ মে-  নির্বাচনের উত্তেজনার আবহে হঠাৎই নেমে এলো শোকের ছায়া। টালিউডের জনপ্রিয় অভিনেতাওসংসদ সদস্য দেব হারালেন তার দীর্ঘদিনের সঙ্গী, প্রিয় পোষ্য ‘লাকি’কে।
সকালে,যখন পশ্চিমবঙ্গজুড়ে  ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে হৃদয়ভাঙা খবরটি জানান তিনি। প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা।

তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, লাকি শুধুই একটি পোষ্য ছিল না-সে ছিল পরিবারেরই একজন সদস্য। অভিনয়ও রাজনীতির ব্যস্ততার মাঝেও বাড়িতে ফিরলেই লাকির সান্নিধ্য যেন ক্লান্তি ভুলিয়ে দিত তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই এই প্রিয় সঙ্গীর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।

এই তারকার জীবনে এমন ব্যক্তিগত শোকের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও। অনেকেই মনে করছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনার কাছে সব অর্জনই যেন ম্লান।
দেব কেবল অভিনেতা বা রাজনীতিক নন, একজন পরিচিত পশুপ্রেমী হিসেবেও সুপরিচিত। লাকির পাশাপাশি ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে তার।

মাসখানেক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূরণের উদ্‌যাপনেও হাজির ছিল তার দুই পোষ্য। মঞ্চে দেব ও তার পরিবারের সঙ্গে উপস্থিত ছিল লাকি ও হ্যাপি। সেই সব আদুরে মুহূর্তের সাক্ষী সবাই। প্রায় ১৪ বছরের সঙ্গীকে বিদায় জানিয়ে ভেঙে পড়েন দেব

এই শাখার আরও খবর

মমতার দুর্গে বিজেপির উত্থানের নেপথ্যে ৫ ‘ম’

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে…

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন আলোচনায়, এটির মালিক কে হবে?

শ্যামল সান্যাল, ঢাকা ৪ মে ২০২৬: ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার ঐতিহাসিক ভাবে দাবি রয়েছে। সম্প্রতি এই দাবি ঘিরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই তীব্র…

পশ্চিমবঙ্গে দুপক্ষের সংঘর্ষ

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। সোমবার(০৪ মে)ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো…

তামিলনাড়ুতে ৪৯ বছরের অভিশাপ ভাঙতে চলেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর

মেলবোর্ন, ৪ মে: তামিলনাড়ুর রাজনীতিতে প্রায় পাঁচ দশকের এক অচলাবস্থার অবসান কি এবার হতে চলেছে? সেই প্রশ্নের কেন্দ্রে এখন এক নাম—দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর।…

লাইভ 🟥 বাংলায় ইতিহাসের পথে বিজেপি, বড় পরাজয়ের মুখে তৃণমূল

মেলবোর্ন, ৪ মে: বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে তৃণমূল কংগ্রেস। ২০২৬…

কলকাতার গড়েও ভাঙন,পানিহাটি-মানিকতলায় বিজেপি এগিয়ে, বালিগঞ্জ-বেলেঘাটায় টিকে তৃণমূল

মেলবোর্ন, ৪ মে-  ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রাজধানী কলকাতাসহ আশপাশের গুরুত্বপূর্ণ আসনগুলোতে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। প্রাথমিক ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পানিহাটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au