খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপে সবার আগে টিকিট নিশ্চিত জাপানের

  • 8:11 am - March 21, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

আয়োজক দেশের বাইরে প্রথম দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। ‘সি’ গ্রুপে নিজেদের সপ্তম ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে সবার আগে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে মোরিয়াসুর শিষ্যরা।
অবশ্য শুরুতে খুব একটা আলো ছড়াতে পারেনি এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘সি’র শীর্ষ দল জাপান। তবে ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড কামাদা ৬৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৮৭ মিনিটে কুবো আরেকটি গোল যোগ করেন। তাতে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়। নিশ্চিত হয় আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাদের খেলা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে এশিয়ার দেশটি।

এর আগে অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায়। তাতে বাহরাইনের বিপক্ষের ম্যাচে জাপান কেবল ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত। কিন্তু সামুরাই ব্লুরা সেই পথে হাঁটেনি। তারা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে কুবোর দারুণ পাস থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় হিসেবে নামা কামাদা বল জালে জড়িয়ে দেন। রিয়াল সোসিয়েদাদের তারকা কুবো শেষ মুহূর্তে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রেফারি শেষ বাঁশিতে ফুঁ দিতেই জাপানের খেলোয়াড়রা মাঠে ছুটে যান এবং ঘরের মাঠের দর্শকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত ফর্মে থাকা জাপান এই ম্যাচের আগ পর্যন্ত পাঁচটি জয় ও একটি ড্র করেছিল। ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে জাপান আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au