বিশ্ব

৪০ শতাংশের বেশি সংখ্যালঘু আসনেও জিতল বিজেপি

  • 2:12 am - May 07, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
জয়ের পর শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের প্রচলিত ভোট সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগে যেখানে সংখ্যালঘু ভোট অনেক আসনে নির্ধারক হিসেবে কাজ করত, এবারের নির্বাচনে সেই ধারা ভেঙে ৪০ শতাংশের বেশি সংখ্যালঘু অধ্যুষিত একাধিক আসনেও জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি।

ভারতীয় সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যে যেখানে সংখ্যালঘু ভোটারের হার ২৫ শতাংশ বা তার বেশি, এমন ১৪৬টি আসনের মধ্যে এবার তৃণমূল কংগ্রেস জিতেছে ৭৩টি আসন। অথচ ২০২১ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ১২৯। একই আসনগুলোতে ভারতীয় জনতা পার্টি এবার জয় পেয়েছে ৬৬টিতে, যেখানে আগের নির্বাচনে তাদের জয় ছিল মাত্র ১৬টিতে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেছে সেসব আসনে, যেখানে সংখ্যালঘু ভোটারের হার ৪০ শতাংশের বেশি। এমন ১৭টি আসনে জয় পেয়েছে বিজেপি, যেখানে আগের নির্বাচনে তারা মাত্র দুটি আসনে জিতেছিল। অর্থাৎ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও এবার ভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে।

২০১১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট মুসলিম জনসংখ্যা প্রায় ২৭ শতাংশ। রাজ্যের ১৪৬টি বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটার ২৫ শতাংশ বা তার বেশি। এর মধ্যে ৭৪টি আসনে সংখ্যালঘু ভোটার ৪০ শতাংশের বেশি, যেগুলোতে প্রার্থীদের জয়ের ক্ষেত্রে এই ভোট বড় ভূমিকা রাখে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ছবিঃ সংগৃহীত

জেলার ভিত্তিতে দেখলে, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ২২টি আসনে সংখ্যালঘু ভোটার ৪০ শতাংশের বেশি। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১১টি, উত্তর ২৪ পরগনায় ৯টি, উত্তর দিনাজপুরে ৭টি, মালদহে ৮টি এবং নদিয়ায় ৬টি এমন আসন। এছাড়া কলকাতার বন্দর ও চৌরঙ্গী আসনেও সংখ্যালঘু ভোটার ৪০ শতাংশের বেশি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, নবগ্রাম, বড়ঞাঁর মতো এলাকায়, যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা বেশি, সেখানেও জয় পেয়েছে বিজেপি। একই চিত্র দেখা গেছে মানিকচক, করণদিঘি ও হেমতাবাদের মতো আসনগুলোতেও।

বিশ্লেষকরা বলছেন, এই ফলাফলের পেছনে দুটি বড় কারণ কাজ করেছে। প্রথমত, সংখ্যালঘু ভোট এককভাবে কোনো একটি দলের পক্ষে না গিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং এজেইউপির মতো দলগুলোও সংখ্যালঘু ভোটের অংশ পেয়েছে। দ্বিতীয়ত, বিপরীতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

ভোট বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে হিন্দু ভোটের যে মাত্রায় মেরুকরণ ঘটেছে, তা আগে দেখা যায়নি। এমনকি উত্তর ও পশ্চিম ভারতের অনেক বিজেপি-শাসিত রাজ্যের তুলনায়ও পশ্চিমবঙ্গে এবার সংখ্যাগরিষ্ঠ ভোটের এই ঐক্য বেশি ছিল।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au