বিশ্ব

দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  • 12:55 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি।। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। দুই দিনের সরকারি সফরে শুক্রবার ভোরে তিনি বাংলাদেশে পৌঁছাবেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের পর পাকিস্তান সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি শুক্রবার (৮ মে) ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফর শেষে তিনি ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। ৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক নোট ভারবালে এই অনুরোধ করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রীও ঢাকা সফরে আসছেন। তাদের জন্য রাষ্ট্রীয় প্রটোকলের পাশাপাশি বিশেষ আতিথেয়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। উপহার হিসেবে দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে।

সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভির একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাসবাদ দমন এবং আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের প্রতিনিধি দল একই হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেবে।

এছাড়া সফরকালে মহসিন রেজা নাকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সহযোগিতা, দ্বিপাক্ষিক সিরিজ, খেলোয়াড় বিনিময় এবং ক্রীড়া কূটনীতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত আন্তর্দেশীয় মাদক পাচার চক্র, সন্ত্রাসী অর্থায়ন, সাইবারভিত্তিক উগ্রবাদ এবং সংঘবদ্ধ অপরাধ দমন। বিশেষ করে আফগানিস্তান ও পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাদক রুট নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। বাংলাদেশও সাম্প্রতিক সময়ে ইয়াবা, আইস, হেরোইনসহ বিভিন্ন মাদকের নতুন রুট ও নেটওয়ার্কের চাপে রয়েছে।

সূত্রগুলোর দাবি, দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সন্দেহভাজন অপরাধীদের তথ্য আদান-প্রদান, পাচার রুট শনাক্তকরণ এবং যৌথ নজরদারি ব্যবস্থার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা, অর্থপাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করার বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় মাদক ও সন্ত্রাসবাদ কোনো একক দেশের সমস্যা নয়, এটি এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় মাদক পাচার, জঙ্গি অর্থায়ন, অনলাইনভিত্তিক উগ্রবাদ এবং সংঘবদ্ধ অপরাধ একই নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব মোকাবিলায় শুধু সীমান্ত পাহারা যথেষ্ট নয়। প্রয়োজন গোয়েন্দা তথ্য বিনিময়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত আঞ্চলিক উদ্যোগ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ গত এক দশকে জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তানেরও সন্ত্রাসবিরোধী অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক তথ্য আদান-প্রদান এবং আর্থিক গোয়েন্দা সহযোগিতা বাড়লে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।”

বিশ্লেষকদের মতে, এই সফর শুধু নিরাপত্তা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা যোগ করার সম্ভাবনাও তৈরি করছে। বিশেষ করে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, ভিসা সহজীকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে ২০২৪ সালের ২৩ জুলাই তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে পুলিশ প্রশিক্ষণ, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা, সাইবার অপরাধ দমন, রোহিঙ্গা সংকট এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির পাকিস্তান সফরেও দুই দেশের মধ্যে সরকারি সফর সহজীকরণ, ভিসা প্রক্রিয়া সরল করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময়ের শীতল সম্পর্কের পর সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বাড়তে থাকা যোগাযোগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au