বিশ্ব

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

  • 10:22 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
ভূমিকম্প। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- ভারতের আসাম রাজ্যে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। শনিবার দুপুরে হওয়া এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্যমতে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ভূমিকম্প হওয়ায় উৎপত্তিস্থলের আশপাশের এলাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত স্বল্প পরিসরে বেশি তীব্রভাবে অনুভূত হয়।

ভূমিকম্পের পর বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও সিলেটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভব করার কথা জানান। অনেকেই কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি কেঁপে ওঠার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

ভারত ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ায় প্রায়ই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়, তবে সব সময় সতর্ক থাকা জরুরি।

এই শাখার আরও খবর

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au