সর্বশেষ

বিশ্বকাপের আগে নিয়ম পাল্টাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা

  • 2:39 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
আর্জেন্টিনা , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে শৃঙ্খলাবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বে ছোটখাটো কার্ডজনিত নিষেধাজ্ঞা আর মূল আসরে বহাল থাকবে না। এতে সবচেয়ে বড় সুবিধা পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফার এই সিদ্ধান্তের ফলে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন। একই সুবিধা পাচ্ছেন ইকুয়েডরের তারকা মিডফিল্ডার ময়জেস কাইসেদোও।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, বিশ্বকাপের মূল পর্বে দলগুলো যেন তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারে, সেটি নিশ্চিত করতেই এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে পাওয়া হলুদ কার্ড কিংবা এর কারণে হওয়া এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল আসরে বহাল থাকবে না। এছাড়া দুটি হলুদ কার্ড থেকে পাওয়া লাল কার্ড, গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করা বা সাধারণ গুরুতর ফাউলের কারণে পাওয়া শাস্তিও মূল টুর্নামেন্টে কার্যকর হবে না।

তবে ফিফা জানিয়েছে, সহিংস আচরণ, অসদাচরণ বা গুরুতর শৃঙ্খলাভঙ্গের মতো বড় অপরাধের কারণে পাওয়া নিষেধাজ্ঞা বিশ্বকাপেও বহাল থাকবে।

গত বছরের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নিকোলাস ওটামেন্ডি। একই ম্যাচে লাল কার্ড পান ইকুয়েডরের ময়জেস কাইসেদো। পুরোনো নিয়ম বহাল থাকলে দুজনকেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হতো। কিন্তু নতুন নিয়মে সেই শঙ্কা কেটে গেছে।

এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞার ক্ষেত্রেও একই ধরনের নমনীয় সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। ফলে তিনিও টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ফুটবলারদের একটি করে হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও কার্ডের হিসাব নতুনভাবে শুরু হবে, যাতে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়রা অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞার শিকার না হন।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে।

এই শাখার আরও খবর

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au