বিশ্ব

ইরাকি মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির সন্ধান

  • 1:43 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ইরাকি মরুভূমিতে ফাঁস ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১১ মে- ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির সন্ধান মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অভিযোগ উঠেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সুবিধার্থে ইসরায়েল গোপনে এই ঘাঁটি স্থাপন করেছিল। এক মেষপালকের নজরে বিষয়টি আসার পর পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনার জন্য যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরায়েল এই ঘাঁটি তৈরি করে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত থাকলেও ইরাক সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটিতে ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করতেন। এটি মূলত ইসরায়েলি বিমানবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটও মোতায়েন ছিল, যাতে কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমিয়ে সামরিক অভিযান আরও কার্যকর করতেই গোপনে এই ঘাঁটি পরিচালনা করছিল তেল আবিব। এতে ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বিমান হামলা চালানো সহজ হয়।

ঘাঁটির বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্তে ইরাকি বাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে সেখানে হামলার ঘটনা ঘটে। এতে ইরাকের এক সেনাসদস্য নিহত এবং আরও দুইজন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আরও দুটি ইউনিট পাঠিয়ে তল্লাশি চালায় ইরাকি বাহিনী। তারা সেখানে ইসরায়েলি সামরিক উপস্থিতির বিভিন্ন আলামত পেয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশাল ও জনবসতিহীন হওয়ায় পশ্চিম ইরাকের মরুভূমি দীর্ঘদিন ধরেই গোপন সামরিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগে ১৯৯১ ও ২০০৩ সালে সাদ্দাম হোসেনবিরোধী অভিযানের সময়ও মার্কিন বাহিনী একই অঞ্চল ব্যবহার করেছিল।

 

সুত্রঃএনডিটিভি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au