সর্বশেষ

আসছে ‘মানি হাইস্ট’-এর নতুন সিজন

  • 2:01 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন,১১ মে- বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ আবারও আলোচনায়। নেটফ্লিক্সের নতুন টিজার প্রকাশের পর জোর গুঞ্জন উঠেছে, ফিরছে সিরিজটির নতুন সিজন অথবা আসছে আরও একটি নতুন স্পিন-অফ। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স।

২০২১ সালে পাঁচটি সিজনের মাধ্যমে শেষ হয়েছিল জনপ্রিয় এই হাইস্ট থ্রিলার সিরিজটি। তবে দর্শকদের আগ্রহ ধরে রাখতে পরে নির্মাতা অ্যালেক্স পিনা নিয়ে আসেন জনপ্রিয় চরিত্র ‘বার্লিন’-কে ঘিরে আলাদা স্পিন-অফ সিরিজ। সেটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।

সম্প্রতি স্পেনের সেভিলে নেটফ্লিক্স আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান। সেখানে গুয়াদালকুইভির নদীতে বিশেষ নৌকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। লাল জাম্পস্যুট ও সালভাদর ডালির মুখোশ পরে অংশ নেন শিল্পীরা। অনুষ্ঠানে বাজানো হয় সিরিজটির বিখ্যাত গান ‘বেলা চাও’, যা ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করে।

অনুষ্ঠানে প্রকাশিত টিজারে দেখা যায় ‘মানি হাইস্ট’-এর আলোচিত কয়েকটি ডাকাতি অভিযানের ঝলক। এর মধ্যে ছিল স্পেনের রয়্যাল মিন্ট এবং ব্যাংক অব স্পেন ডাকাতির দৃশ্য। পাশাপাশি নতুন কিছু অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়, যা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

নেটফ্লিক্স জানিয়েছে, দর্শকদের আগ্রহ ধরে রাখতেই নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে অনুষ্ঠানে নিশ্চিত করা হয়েছে, ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন আগামী ১৫ মে মুক্তি পাবে।

নতুন সিজনে আবারও বার্লিন চরিত্রে দেখা যাবে অভিনেতা পেদ্রো আলোনসোকে। এছাড়া কেইলা চরিত্রে ফিরছেন মিশেল জেনার এবং ড্যামিয়ান চরিত্রে থাকছেন ট্রিস্টান উল্লোয়া। নতুন গল্পে তারা মালাগার ডিউকের মুখোমুখি হবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘মানি হাইস্ট’-এ ‘দ্য প্রফেসর’ নামে পরিচিত সার্জিও মারকিনা একদল অপরাধীকে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করেন। মুক্তির পর সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘বার্লিন’ স্পিন-অফ এবং ‘মানি হাইস্ট: কোরিয়া – জয়েন্ট ইকোনমিক এরিয়া’ নামের কোরিয়ান সংস্করণও।

এই শাখার আরও খবর

তথ্য সংশোধনের পর হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়ালো

মেলবোর্ন,১১ মে- দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। তথ্য সংশোধনের পর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে…

এআই নীতিমালাই লিখলো খোদ এআই!

মেলবোর্ন,১১ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জাতীয় নীতিমালা তৈরি করতে গিয়ে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, সরকারের ওই নীতিমালার একটি বড় অংশই…

ইরাকি মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির সন্ধান

মেলবোর্ন,১১ মে- ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির সন্ধান মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অভিযোগ উঠেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সুবিধার্থে ইসরায়েল…

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা, পেছনে ভয়ংকর লোভ

মেলবোর্ন,১১ মে- ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মা দিবসের দিনই মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের মা ও ছোট…

নিষেধাজ্ঞা ঘিরে ফের উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন,১০ মে- নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ইরান সতর্ক…

হান্টাভাইরাস আতঙ্কে টেনেরিফে নোঙর, যাত্রী সরিয়ে নেওয়ার প্রস্তুতি

মেলবোর্ন,১০ মে- প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরি এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছেছে। জাহাজটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন অসুস্থ হয়েছেন। পরিস্থিতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au