বিশ্ব

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

  • 9:36 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- দক্ষিণ লেবাননে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ও গোলাবর্ষণ চালানোর ঘোষণা দিয়ে সীমান্তবর্তী অন্তত নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরাই জানিয়েছেন, যেসব গ্রাম খালি করতে বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আল-রিহান, জারজৌহ, কাফর রুম্মানে, আল-নেমিরিয়েহ, আরাবসালিম, জেমজিম, মাশঘারা, কালাইয়া ও হারুফ। তিনি দাবি করেন, এসব এলাকায় হিজবুল্লাহর সামরিক তৎপরতা রয়েছে এবং সেখানেই অভিযান চালানো হবে।

লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের ইউহমোর আল-শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ আরও কয়েকটি স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের পূর্ণ তথ্য জানা যায়নি।

অন্যদিকে সারবিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৮৪৬ জন নিহত এবং ৮ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে তারা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, আল-তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় সরাসরি আঘাত হানা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী মানারা এলাকায় ড্রোন বিস্ফোরণে তাদের এক সেনা নিহত হয়েছে। গত মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে তেল আবিব।

বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা ও গ্রাম খালি করার নির্দেশ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au