বিশ্ব

ট্রাম্পকে হত্যাচেষ্টা ‘সাজানো নাটক’ মনে করেন প্রতি চারজনের একজন মার্কিন নাগরিক

  • 3:59 am - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন বিশ্বাস করেন, ট্রাম্পের ওপর হামলার ঘটনাগুলো আসলে সাজানো নাটক ছিল। জরিপটি দেশটির রাজনৈতিক বিভাজন, গণমাধ্যমের প্রতি অনাস্থা এবং ষড়যন্ত্রতত্ত্বের বিস্তারকে নতুন করে সামনে এনেছে।

অনলাইন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ডের প্রকাশিত জরিপে বলা হয়েছে, গত এপ্রিলে ওয়াশিংটনের হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনাকে ২৪ শতাংশ মার্কিন নাগরিক ‘ভুয়া’ বা সাজানো বলে মনে করেন। বিপরীতে ৪৫ শতাংশ নাগরিক বিশ্বাস করেন ঘটনাটি বাস্তব ছিল। আর ৩২ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।

জরিপ অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মতপার্থক্য স্পষ্ট। প্রতি তিনজন ডেমোক্র্যাট সমর্থকের একজন মনে করেন হামলার ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এমন বিশ্বাস পোষণ করেন প্রতি আটজনের একজন।

বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রতত্ত্ব তরুণদের ওপর বড় প্রভাব ফেলছে।

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি সন্দেহভাজন বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ চারটি গুরুতর অপরাধের অভিযোগ গঠন করে।

ঘটনার পরপরই অনলাইনে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন নিজেই রিপাবলিকান পার্টির জনসমর্থন বাড়ানোর জন্য হামলার নাটক সাজিয়েছে। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, “এই ফলাফল অত্যন্ত বিস্ময়কর। এটি স্পষ্ট করে যে সরকার ও গণমাধ্যমের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা অনেকটাই কমে গেছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক মতাদর্শ যাই হোক, সব পক্ষের মানুষই এখন প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি সন্দিহান হয়ে উঠছেন। অনেকেই যাচাই-বাছাই ছাড়া অনলাইনের তথ্য সহজেই বিশ্বাস করছেন।”

হোয়াইট হাউস অবশ্য এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। গত এপ্রিলে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, “যারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন, তারা আসলে বোকামি করছেন।”

বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক এবং গণমাধ্যম গবেষক জোয়ান ডনোভান বলেন, ট্রাম্পের রাজনৈতিক আচরণ ও উপস্থাপনা অনেক সময় বাস্তবতার চেয়ে ‘শোম্যানশিপ’-এর মতো মনে হয়। ফলে কিছু মানুষ সহজেই ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করতে শুরু করেন।

তিনি বলেন, “অনেকের কাছে পুরো ঘটনাটি হলিউড সিনেমার মতো মনে হয়েছে। এখন রাজনীতি অনেকটাই রিয়েলিটি টিভি শোর রূপ নিয়েছে।”

২০২৪ সালে ট্রাম্পের ওপর আরও দুটি হামলার চেষ্টা হয়েছিল। একটি পেনসিলভানিয়ার বাটলারে জনসভায় এবং অন্যটি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। তবে তদন্তে এখন পর্যন্ত কোনো হামলাই সাজানো ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি।

জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়ার ঘটনার ক্ষেত্রে ২৪ শতাংশ নাগরিক এটিকে সাজানো বলে মনে করেন। এর মধ্যে ডেমোক্র্যাটদের ৪২ শতাংশ এবং রিপাবলিকানদের মাত্র ৭ শতাংশ একই মত দিয়েছেন।

অন্যদিকে গলফ ক্লাবের হামলাকে সাজানো মনে করেন ১৬ শতাংশ মার্কিন নাগরিক। এর মধ্যে ২৬ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭ শতাংশ রিপাবলিকান রয়েছেন।

সব মিলিয়ে ২১ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন, ট্রাম্পের ওপর হওয়া তিনটি হামলাই সাজানো ছিল। বিপরীতে স্বতন্ত্র ভোটারদের ১১ শতাংশ এবং রিপাবলিকানদের মাত্র ৩ শতাংশ এমন ধারণা পোষণ করেন।

অনলাইন উগ্রবাদ পর্যবেক্ষক গ্রুপ ‘ওপেন মেজারস’-এর জ্যেষ্ঠ গবেষক জ্যারেড হোল্ট বলেন, “যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্রতত্ত্ব এখন রাজনীতির অংশ হয়ে গেছে। মানুষের একটি বড় অংশের কাছে এটি এখন প্রায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা যত বাড়ছে, ততই ষড়যন্ত্রতত্ত্ব সমাজে গভীরভাবে ছড়িয়ে পড়ছে।

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au