সর্বশেষ

চট্টগ্রামে ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা?

  • 2:53 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
চট্টগ্রামে ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ,। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১১ মে) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত যুবকের নাম কাউসার আহমেদ। তিনি নগরীর আকবর শাহ থানা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের দাবি ও সন্দেহ ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার (১২ মে) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি গুজব এবং প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি বিএসআরএম কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সংগঠনের পরিচয় নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন, নিহত কাউসার আহমেদ সংগঠনের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। সংগঠনের পক্ষ থেকেও তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au