অস্ট্রেলিয়া

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী থেকে যাত্রী ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

  • 11:49 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী Mark Butler। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে-  হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী এমভি হন্ডিয়াস থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যাত্রীদের দেশে ফেরাতে অবশেষে বিশেষ বিমান নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার। চলতি সপ্তাহের শেষের দিকেই যাত্রীদের নিয়ে বিমানটি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছানোর কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী Mark Butler জানিয়েছেন, কঠোর কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে এ মিশনের জন্য উপযুক্ত চার্টার বিমান ও ক্রু খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। তিনি এই উদ্ধার কার্যক্রমকে “জটিল ও চ্যালেঞ্জিং” বলে উল্লেখ করেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানায়, যাত্রীদের ফেরাতে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট ফ্লাইট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এর আগে মঙ্গলবার এমভি হন্ডিয়াস থেকে পাঁচজন অস্ট্রেলীয় ও একজন নিউজিল্যান্ডের নাগরিককে সরিয়ে নেদারল্যান্ডসে নেওয়া হয়। শেষ মুহূর্তের লজিস্টিক পরিবর্তনের কারণে সরাসরি অস্ট্রেলিয়ায় না এনে প্রথমে ইউরোপে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন, নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়ায় যাত্রী পরিবহন অত্যন্ত দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। তাই নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অবস্থানরত এমভি হন্ডিয়াসে বিরল হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়। ভাইরাসটির সংক্রমণে ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর থেকেই বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জরুরি পদক্ষেপ শুরু করে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au