শিক্ষা

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িক বন্ধ সেবা প্রকাশনীর কার্যক্রম

  • 2:43 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
সেবা প্রকাশনীর 'মাসুদ রানা' সিরিজের একটি বইয়ের প্রচ্ছদ । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী সাময়িকভাবে তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সেবা প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় সম্প্রতি তাদের নজরে এসেছে। এ কারণে নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

কার্যক্রম বন্ধের নোটিশ । ছবি : সংগৃহীত

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি  বলেন, এটি পরিবারের সিদ্ধান্ত এবং অডিট কার্যক্রম শেষ হওয়ার পর নতুনভাবে প্রকাশনীর কার্যক্রম আবার শুরু করা হবে।

বাংলাদেশের সাহিত্য ও জনপ্রিয় সংস্কৃতিতে সেবা প্রকাশনীর রয়েছে বিশেষ অবস্থান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আনোয়ার হোসেন ছিলেন জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানা–এর স্রষ্টা। তার হাত ধরেই ১৯৬৩ সালে ঢাকার সেগুনবাগিচায় যাত্রা শুরু করে সেবা প্রকাশনী।

দীর্ঘ কয়েক দশক ধরে রহস্য, গোয়েন্দা, অনুবাদ ও কিশোর সাহিত্য প্রকাশের মাধ্যমে পাঠকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে প্রতিষ্ঠানটি। সাময়িক বন্ধের ঘোষণায় পাঠকমহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au