বাংলাদেশ

বাংলাদেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

  • 2:58 am - May 15, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
বাংলাদেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- বাংলাদেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ডিনসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবেও পরিচিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। তিনিও শিক্ষক সংগঠন ইউট্যাবের সঙ্গে সম্পৃক্ত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. মো. মামুন অর রশিদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যের দায়িত্বও পালন করছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। একইসঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে সময় নিয়োগ পাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা আন্দোলন ও চাপের মুখে একের পর এক পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া শুরু করে।

এর ধারাবাহিকতায় এর আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং রাজনৈতিক বিতর্ক কমাতেই ধাপে ধাপে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন আসতে পারে।

এই শাখার আরও খবর

আরজি কর কাণ্ডে তিন আইপিএস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেলবোর্ন, ১৫ মে- আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের তিন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই…

পশ্চিমবঙ্গে মাংস বিক্রি নিয়ে নতুন নির্দেশিকায় কী আছে?

মেলবোর্ন, ১৫ মে- পশ্চিমবঙ্গে গবাদি পশুর মাংস বিক্রি ও জবাই নিয়ে ১৯৫০ সালের প্রাণীসম্পদ সুরক্ষা আইন নতুন করে কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন…

হরমুজ নির্ভরতা কমাতে নতুন তেল পাইপলাইন বানাচ্ছে আমিরাত

মেলবোর্ন, ১৫ মে- হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি রপ্তানি নিরাপদ করতে নতুন তেল পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার…

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব

মেলবোর্ন, ১৫ মে- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইটুরি প্রদেশে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আফ্রিকাজুড়ে। এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন সন্দেহভাজন…

৪ বছরে ৩২ শতাংশ বেতন বাড়ছে ভিক্টোরিয়ার শিক্ষকদের

মেলবোর্ন, ১৫ মে- দীর্ঘদিনের বেতনসংক্রান্ত বিরোধের পর অবশেষে সমঝোতার পথে এগিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকার ও শিক্ষকদের সংগঠন। নতুন নীতিগত চুক্তির আওতায় সরকারি স্কুলের শিক্ষকরা…

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের টার্গেট করতে পারে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৫ মে- অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর নতুন পরিকল্পনাকে ঘিরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচিত হলে বিদেশি অভিবাসীর সংখ্যা বড় পরিসরে কমানোর ঘোষণা দিয়েছে বিরোধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au