অস্ট্রেলিয়া

এমভি হন্ডিয়াস থেকে ফেরত আনা যাত্রীদের তিন সপ্তাহ কোয়ারেন্টিনে রাখল অস্ট্রেলিয়া

  • 5:54 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
এমভি হন্ডিয়াস থেকে ফেরত আনা যাত্রীদের তিন সপ্তাহ কোয়ারেন্টিনে রাখল অস্ট্রেলিয়া। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৫ মে- অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করেছে হ্যান্টাভাইরাস সংক্রমণজনিত ঝুঁকিতে থাকা একটি ক্রুজ জাহাজ থেকে ফেরত আনা ছয়জন যাত্রীকে বহনকারী বিশেষ বিমান। আক্রান্ত এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজ থেকে তারা ইউরোপের নেদারল্যান্ডসে অবস্থান শেষে একটি প্রত্যাবাসন ফ্লাইটে করে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন।

অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফ্লাইটে থাকা ছয়জনের মধ্যে চারজন অস্ট্রেলিয়ার নাগরিক, একজন স্থায়ী বাসিন্দা এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক। তাদের সবাইকে ফ্লাইট চলাকালীন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি।

ফ্লাইটটি পার্থের উত্তর-পূর্বে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স বেস পিয়ার্সে অবতরণ করে। সেখানে অবতরণের পর যাত্রীদের পুলিশি নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে নিকটবর্তী বুলসব্রুক সেন্টার ফর ন্যাশনাল রেজিলিয়েন্স কোয়ারেন্টিন কেন্দ্রে নেওয়া হয়। পরিবহনের সময় তারা সম্পূর্ণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে ছিলেন এবং গণমাধ্যমের দিকে হাত নেড়ে অভিবাদন জানান।

অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, ফ্লাইটের আগে যাত্রীদের হ্যান্টাভাইরাস পরীক্ষা করা হয়েছিল এবং ফলাফল নেগেটিভ আসে। তারা বর্তমানে কোনো উপসর্গ ছাড়াই সুস্থ আছেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আগামী অন্তত তিন সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে এবং এ সময়ে একাধিক পিসিআর পরীক্ষাসহ বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, ফ্লাইটে থাকা চিকিৎসক ও দুইজন ক্রু সদস্য স্বেচ্ছায় অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন। পুরো যাত্রাপথে সবাই পূর্ণ ব্যক্তিগত সুরক্ষা পোশাক ব্যবহার করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ক্রুজ জাহাজে টানা মৃত্যু, হান্টাভাইরাস আতঙ্কে তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ,ছবিঃ সংগৃহীত

কোয়ারেন্টিন কেন্দ্রটি পরিচালনার জন্য ডারউইনের জাতীয় ক্রিটিক্যাল কেয়ার ও ট্রমা রেসপন্স সেন্টার থেকে বিশেষজ্ঞ কর্মীদের আনা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে থাকা কক্ষগুলোতে ব্যক্তিগত সুবিধা হিসেবে বারান্দা, টেলিভিশন ও ওয়াই-ফাই সংযোগ রয়েছে।

মন্ত্রী মার্ক বাটলার বলেন, যাত্রীদের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি হলেও তাদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো তাদের নিরাপদ রাখা এবং সে অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হ্যান্টাভাইরাসের ইনকিউবেশন সময় প্রায় ৪২ দিন হওয়ায় কোয়ারেন্টিন শেষ হলেও পরবর্তী পর্যায়ে নজরদারি অব্যাহত থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী পুরো সময়জুড়ে পর্যবেক্ষণ চালানো হবে।

অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, পাঁচজন অস্ট্রেলীয় নাগরিক নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের বাসিন্দা। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকেও পরবর্তী পর্যবেক্ষণ ব্যবস্থায় যুক্ত করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ক্রুজ জাহাজ সংশ্লিষ্ট প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮টি কেস পরীক্ষাগারে নিশ্চিত, ২টি সম্ভাব্য এবং একটি অস্পষ্ট হিসেবে বিবেচিত। সর্বশেষ আক্রান্তদের মধ্যে ফ্রান্স ও স্পেনের দুই যাত্রীও রয়েছেন, যারা এমভি হন্ডিয়াস জাহাজে ছিলেন।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au