Uncategorized

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

  • 3:21 am - May 16, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে দেশটির মিয়াগি প্রিফেকচার উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেন চলাচল।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের নিচে, মিয়াগি উপকূলের কাছাকাছি এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা না থাকায় সতর্কতা জারি করা হয়নি। তবুও সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে। জেএমএ সতর্ক করে বলেছে, মূল কম্পনের পর আফটারশকের ঝুঁকি এখনও রয়েছে এবং পরবর্তী সময়ে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, লাইনের নিরাপত্তা পরীক্ষা শেষে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এর আগে গত এপ্রিল মাসেও একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল এবং উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কাবস্থা জারি করা হয়।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ থাকায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। দেশটি দীর্ঘদিন ধরেই উন্নত দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামোর মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au