অস্ট্রেলিয়া

ইয়েলো ফিভার ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি

অস্ট্রেলিয়ায় প্রথমবার মূল ভূখণ্ডে ধরা পড়ল এশিয়ান টাইগার মশা

  • 7:24 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
অস্ট্রেলিয়ায় প্রথমবার মূল ভূখণ্ডে ধরা পড়ল এশিয়ান টাইগার মশা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ও দ্রুত বিস্তারকারী মশা হিসেবে পরিচিত ‘এশিয়ান টাইগার মশা’ শনাক্ত হয়েছে। দেশটির উত্তর কুইন্সল্যান্ডের দূরবর্তী বামাগা এলাকায় নিয়মিত পর্যবেক্ষণের সময় ছয়টি এশিয়ান টাইগার মশা পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে এই মশাকে ‘বারবিকিউ স্টপার’ নামেও ডাকা হয়।

অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ জানিয়েছে, এশিয়ান টাইগার মশা অত্যন্ত আক্রমণাত্মক ধরনের দিনের বেলার কামড়ানো মশা। এটি মানুষ ও গবাদিপশুর জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু জ্বর, ইয়েলো ফিভার এবং মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে এমন বিভিন্ন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে টরেস অ্যান্ড কেপ হাসপাতাল অ্যান্ড হেলথ সার্ভিস জানিয়েছে, বর্তমানে জনস্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেপ ইয়র্ক উপদ্বীপ এলাকায় মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ড. টম শ্মিড্ট অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসিকে বলেন, মূল ভূখণ্ডে একসঙ্গে একাধিক এশিয়ান টাইগার মশা শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। এর আগে মাঝে মধ্যে অস্ট্রেলিয়ার বিমানবন্দর বা সমুদ্রবন্দরে এ ধরনের মশা পাওয়া গেলেও দ্রুত সেগুলো নির্মূল করা সম্ভব হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এশিয়ান টাইগার মশা বিশ্বের অন্যতম ভয়ংকর অনুপ্রবেশকারী প্রজাতি হিসেবে পরিচিত। দ্রুত বংশবিস্তার এবং বিভিন্ন প্রাণঘাতী রোগ ছড়িয়ে দেওয়ার সক্ষমতার কারণে এটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au