অস্ট্রেলিয়া

চুরি হওয়া গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, অস্ট্রেলিয়ায় কিশোর নিহত

আশঙ্কাজনক দুই

  • 8:39 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি আগের রাতে চুরি হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে ভিক্টোরিয়ার উওসাং এলাকায় ক্যালডার হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা ছেড়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে উওসাং-ইয়ুংরুন রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভিক্টোরিয়া পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, গাড়িতে থাকা এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার ভয়াবহতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকে পড়েন দুই প্রাপ্তবয়স্ক যাত্রী। পরে উদ্ধারকারীরা তাদের গাড়ি কেটে বের করে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠান। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া পুলিশের মেজর কলিশন ইনভেস্টিগেশন ইউনিট। তদন্তকারীদের ধারণা, গাড়িটি আগের রাতে মিলডুরার একটি বাড়ি থেকে চুরি করা হয়েছিল।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ক্যালডার হাইওয়ে বন্ধ রাখা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রমের জন্য সড়কটি কয়েক ঘণ্টা বন্ধ থাকতে পারে।

এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী বা ড্যাশক্যাম ফুটেজ রয়েছে এমন ব্যক্তিদের তথ্য দিতে আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছেন।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au